বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রীর বক্তব্যে পাট শ্রমিক দলের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১০ মে, ২০২৬, ০৭:৫৯ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৭:৫৯ পিএম
বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রীর বক্তব্যে পাট শ্রমিক দলের প্রতিবাদ

সভাপতি সাঈদ আল নোমান ও সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রীর একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। তারা বলেন, আগামী কিছুদিনের মধ্যে ৫০টি পাট ও বস্ত্রকল ব্যক্তি মালিকানায় দিবেন-  মন্ত্রীর বক্তব্যের সাথে শ্রমজীবী মানুষ একমত নয়। বিশেষ করে যেখানে এক কাঠা জমির মূল্য ৫০ লক্ষ টাকা, সেখানে পানির দরে জমি বিক্রয় বা লিজ প্রদান করা উচিত হবে না। অন্যদিকে শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিক কর্মচারীরা অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছেন, বকেয়া টাকা না পেয়ে কিছু শ্রমিকও মারা যায়। ইতিমধ্যে ১৪টি মিল ব্যক্তি মালিকানায় লিজ দেওয়া হয়েছে, যার মধ্যে ৩-৪টি জুট মিল নামমাত্রে চালু আছে। বাকিগুলি আজও চালু হয়নি। পক্ষান্তরে পাট ও বস্ত্র মিলগুলি ব্যক্তি মালিকানায় দিলে  সরকারের দেওয়া নীতিমালা অনুসরণ করে না। সরকার সর্বনিম্ন মজুরী ৫৬০ টাকা নির্ধারণ করে দিলেও ব্যক্তি মালিকানাধীন মিলগুলি ২৩০/২৮০ টাকা প্রদান করে, যা আকিজ গ্রুপের জুট মিলগুলি থেকে জানা যায়। পুরনো সেট আপে মাথাভারি প্রশাসন ও অধিক শ্রমিক-কর্মচারী বাদ দিয়ে নতুন সেট আপ করে সরকারি ব্যবস্থাপনায় জুট মিলগুলি চালু করলে সরকারের লস হবেনা বরং লাভ হবে।

আপনার জেলার সংবাদ পড়তে