নতুন কুঁড়ি স্পোর্টসের পুরষ্কার বিতরণ সম্পন্ন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৮:১১ পিএম
নতুন কুঁড়ি স্পোর্টসের পুরষ্কার বিতরণ সম্পন্ন

১০ মে ২০২৬ রবিবার নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর জেলা পর্যায়ের পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এবার জেলা পর্যায়ে বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১২-১৪ বছর বয়সী একঝাঁক বালক-বালিকা ঐকক, দ্বৈত ও দলীয় ইভেন্টসমূহে অংশগ্রহণ করে।

বিরল উপজেলার আব্দুল্লাহ আল জারিফ- দীর্ঘ লাফ এ চ্যাম্পিয়ন হয় এবং অনন্যা রায় জয়া- দীর্ঘ লাফ এ রানার্স আপ হয়। বিরল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক জিমরান মোহাম্মদ সায়েক এর দিকনির্দেশনায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক ফরহাদ হোসেন, কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মির্জা শরিফ, বিজোড়া স্কুল এন্ড কলেজ এর শারীরিক শিক্ষা শিক্ষক রাজ্জাক হায়দার, রঘুপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক আফজাল হোসেন, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মল্লিকা দাস, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক অনিল চন্দ্র রায়, মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক রফিকুল ইসলাম, ধুকুরঝাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক সাজ্জাদ হোসেন, মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক ধীরেন চন্দ্র রায়, ক্রীড়া সংগঠক সাইদুর রহমান, সাবেক ভিপি মনজুর রহমান মহবুর, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা এর সাবেক সভাপতি প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টু প্রমূখ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার গ্রহণকালে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন। এছাড়াও জেলা স্টেডিয়াম, জিমনেশিয়াম ও সুইমিংপুলে যাতায়াতসহ সুষ্ঠুভাবে ইভেন্টগুলোতে অংশগ্রহণে সার্বিক ব্যাবস্থাপনা করায় বিরল উপজেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অংশগ্রহণকারীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে