ফুটবল লীগের চতুর্থ ম্যাচে মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দলের জয়

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ১২:১৭ এএম
ফুটবল লীগের চতুর্থ ম্যাচে মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দলের জয়

রামু সোনালী অতীত ফুটবল লীগের চতুর্থ ম্যাচে বিজয়ী হয়েছে, প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দল’। নিজেদের দ্বিতীয় খেলায় মরহুম হাজি নুরুল ইসলাম স্মৃতি ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে, এ ফুটবল লীগে প্রথম জয় পেয়েছে প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দল। খেলায় ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন, প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দলের নজরুল। শনিবার (৯ মে) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২৬’ এর চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা গোল শূণ্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণে দুই দলের ক্রীড়া নৈপুণ্যে খেলাটি উপভোগ্য হয়ে উঠে। আক্রমণ পাল্টা আক্রমণে প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দলের মিডফিল্ডার নুরুল্লাহ'র দেয়া পাসে, বল পায় রাইট উইঙ্গার দিদার। বল পেয়ে বিপক্ষ দলের গোলরক্ষকের সামনে বল সট করেন দিদার। সুযোগসন্ধানী লেফ্ট উইঙ্গার চঞ্চল বড়ুয়া সহজে বল গোলবারে প্রবেশ করায়। এতে প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দল ১-০ গোলে এগিয়ে যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মরহুম হাজি নুরুল ইসলাম স্মৃতি ফুটবল দল। খেলা শেষ হয় ১-০ গোলে।

খেলা পরিচালনায় মিজানুর রহমান রেফারী, মনসুর আলম, রিদোয়ান মোর্শেদ ও সুফল বড়ুয়া আব্বু সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে এবং রামু সোনালী অতীত ফুটবল লীগ পরিচালনা কমিটি ২০২৬ এর সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দলে খেলেছেন, রূপায়ন বড়ুয়া (অধিনায়ক), অভি বড়ুয়া (গোলরক্ষক), মো. ইসহাক পাখি (সহ-অধিনায়ক), আবদুল্লাহ, ইলক বড়ুয়া, শফিউল আলম লালু, মোহাম্মদ নুরুল্লাহ, নজরুল, প্রণয় বড়ুয়া পদ্ম, চঞ্চল বড়ুয়া ও দিদার। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, টিটু বড়ুয়া, আপন বড়ুয়া, অমিয় বড়ুয়া (গোলরক্ষক), শামশুল আলম, ব্যোমকেশ বড়ুয়া, বদরুল হুদা, ইঞ্জি: তরুন বড়ুয়া। দলের টিম ম্যানেজার ছিলেন, মিথুন বড়ুয়া বোথাম।

মরহুম হাজি নুরুল ইসলাম স্মৃতি ফুটবল দলে খেলেছেন, জিটু বড়ুয়া (অধিনায়ক), বিপুল বড়ুয়া আব্বু (গোলরক্ষক), পায়েল বড়ুয়া, প্রতীতি বড়ুয়া, পিপলু বড়ুয়া কমল, ফরিদুল আলম , সুমন বড়ুয়া, প্রবাল বড়ুয়া, আবু বক্কর, রাশেদুল হক বাবু, তাজল বড়ুয়া। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, খালেদ শহীদ, গিয়াস উদ্দিন, রাজু বড়ুয়া, রবীন্দ্র শর্মা, আবদুর রহিম, আহমদ, ওমর ফারুক মাসুম। দলের টিম ম্যানেজার ছিলেন, সুবীর বড়ুয়া বুলু।

সেরা খেলোয়াড় নজরুলের হাতে ‘ম্যান অবদ্যা ম্যাচ’ পুরস্কার তোলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মোহাম্মদুল হক জনি। রামু সোনালী অতীত ফুটবল লীগ পরিচালনা কমিটি ২০২৬ আহ্বায়ক ও রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকির সভাপতিত্বে ক্রীড়ামঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মানোয়ার আলম ও বিশিষ্ট ব্যবসায়ি জামাল উদ্দিনসহ প্রাক্তন ফুটবল খেলোয়াড়বৃন্দ।

রামু সোনালী অতীত ফুটবল লীগের পঞ্চম দিনের খেলা আগামী ১৫ মে, শুক্রবার বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুুষ্ঠিত হবে। ওই দিনের খেলায় ‘প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ বনাম ‘প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দল' মুখোমুখি হবে।

রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২৬ এ ‘প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ দুই খেলায় ৬ পয়েন্ট, ‘প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ দুই খেলায় ৩ পয়েন্ট এবং ‘প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ দুই খেলায় ৩ পয়েন্ট অর্জন করেছে। মরহুম হাজী নুরুল ইসলাম স্মৃতি ফুটবল দল দুই খেলায় কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান নিয়ে এক খেলা বাকি থাকতেই ‘প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ফাইনালে খেলা নিশ্চিত করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে