দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এদেশের সবোর্চ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশের ন্যায কয়রায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) কয়রা সদরের তিনরাস্তার মোড়ে কয়রা ও জায়গীরমহল বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এ্যাসোশিয়েশন (ফারিযা) সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এ্যাসোশিয়েশন কয়রার সভাপতি মোঃ আবু সুফিয়ান, জায়গীরমহল শাখার সভাপতি ইউনুছ হুসাইন, রিপ্রেজেন্টেটিভগন শিবলী সাদিক, ইয়াছিন আলী, মনিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, হারুন অর রশিদ, রেজাউল করিম, আঃ কাদের প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করার সময় প্রশাসন কর্তৃক রিপ্রেজেন্টেটিভগন হয়রানীর শিকার হওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্য বাজে মন্তব্য করা হয় । এই কর্মকান্ডের প্রতিবাদ সহ ঘটনার তিব্র নিন্দা জানাই।