পেশার মর্যাদা রক্ষার দাবিতে মেহেরপুরে মানবন্ধন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০২:৫৯ পিএম
পেশার মর্যাদা রক্ষার দাবিতে মেহেরপুরে মানবন্ধন

পেশার মর্যাদা রক্ষার ও ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করেন তারা। এতে নেতৃত্ব দেন ফারিয়ার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাসান ওয়ালিদ। বক্তব্য রাখেন ফারিয়ার মেহেরপুর জেলা সভাপতি শিবলী সাদ্ শিমুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, দেশের বিভিন্ন বিদ্যাপিঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমরা ওষুধ কোম্পানিতে চাকুরি নিয়েছি। আমরা কখনই দালাল নয়। চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধ লিখতে হলে আমাদের প্রয়োজন। ডাক্তার ও ওষুধ কোম্পানির একে অপরের পরিপরুক। অথচ আমাদের আজ দালাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।  সরকার ও মালিকপক্ষের কাছে দাবি দাবি করে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সহযোগিতা কামনা করেন।

অপরদিকে গাংনীতে মানববন্ধন ও র‌্যালি করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।

পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবীতে ১১ই মে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে গাংনী শাখার উদ্যোগে মানববন্ধন ও  র‌্যালি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী তারা দালাল নয়।

জীবন রক্ষাকারী ঔষধ পৌঁছে দেয়ার লক্ষ্যে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সকালে কর্ম এলাকায় বের হয় কখন বাড়ি ফেরে তা ঠিক থাকে না।   এরপরও নানা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ওষধ কোম্পানীর প্রতিনিধিগনদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিন্তের দাবি করেন তারা।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) গাংনী উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন আলী ও আবু শামা সহ ফারিয়ার নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে