সোমবার (১১ মে) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি বলেন, ঝিকরগাছাকে মাদকমুক্ত, দখলমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত ঝিকরগাছা গড়তে হবে। প্রশাসনকে এ ব্যাপারে জিরো টলারেন্স অবস্থানে থাকতে হবে। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলীম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজামাল আলম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।