মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। রবিবার (১০ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আওলাদ হোসেন (৪০), শহিদুল ইসলাম (৪৫), সুমন (৪০), নুরুল হক (৫৫), মোস্তফা (৫৫) ও তাজুল ইসলাম (৪০)। তাদের সকলের বাড়ি গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ বান্ডেল তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪ হাজার ৯৭০ টাকা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাসান আলী বলেন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ জেলাতে পাঠানো হয়েছে এখন থেকে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে।