বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনশীল রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম। ১১মে বিকেল ৩ টায় এই বিক্রয় কর্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিুল্লাহ। মোরলগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলিয়ে ১৩ টি স্থানে ঈদু-উল আযহার পূর্বে দরিদ্র ও নিন্ম আয়ের পরিবারে মাঝে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে বিক্রয় করা হবে পন্য সামগ্রী। প্রতি প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। প্রতি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মুসুর ডাল, ১ কেজি চিনি। ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে এই পন্য বিক্রয় চলবে ১১মে থেক ২১মে ২০২৬ইং পর্যন্ত। পন্য বিক্রয় সম্পর্কে জানতে চাইলে, টিসিবি ডিলার আজাদ কনেসট্রাকসন এর স্বত্তাধিকারী মো. আবুল কালাম আজাদ বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে ৪শ পরিবারের মাঝে পন্য বিক্রয় করা হয়েছে।