বরিশালে দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) :
| আপডেট: ১১ মে, ২০২৬, ০৯:০২ পিএম | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৯:০২ পিএম
বরিশালে দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

বরিশালে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি   দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল এলজিইডি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সোমবার (১১ মে) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় (বরিশাল ও ভোলা) জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন   বিভাগীয় বরিশাল কার্যালয়ের পরিচালক (অতি : দা:) মো. গুলশান আনোয়ার প্রধান, সমন্বিত  জেলা কার্যালয় বরিশাল উপ-পরিচালক রাজকুমার সাহা, সহকারি পরিচালক খন্দকার কামরুজ্জামান, উপসহকারী পরিচালক ইমরান  হোসেন, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জাব্বার  প্রমূখ।  অনুষ্ঠান শেষে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ জেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সম্পাদকদের মাঝে সনদ বিতরণ করেন। জানা যায়,  এই প্রশিক্ষণটি পেশাগত ও সামাজিক কার্যক্রমে দুর্নীতিবিরোধী চর্চা, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর খুবই গুরুত্বপূর্ণ।  এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা প্রচার এবং দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক অবদান রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে