বুধহাটায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১১ মে, ২০২৬, ০৯:০৯ পিএম | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৯:০৯ পিএম
বুধহাটায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পেশাগত মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আশাশুনি উপজেলার বুধহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ওপর ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধহাটা ফারিয়া (ঋঅজওঅ) সোমবার সকালে এ কর্মসূচির আয়োজন করে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যারিস্টোফার্মার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মো. মামুন খান ও মো. রাশেদ হোসেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মো. রাজন হোসেন, মো. কামরুল ইসলাম, মো. নাহিদ হোসেন ও অলোক বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন অপসোনিন ফার্মার মো. ময়েজ উদ্দিন, গ্লোব ফার্মার মো. মইনুল ইসলাম, ওয়ান ফার্মার মো. ইদ্রিস আলী, হেলথকেয়ারের মো. সৈয়দ ইমরান হোসেন এবং এসকে+এফ (ঝক+ঋ)-এর মো. কামরুজ্জামান, একমি ল্যাবরেটরিজের মো. মোস্তাকিম বিল্লাহ, ইউরো ফার্মাসিউটিক্যালসের মো. সিদ্দিকুর রহমান, নাভানা ফার্মার মো. আবু বকর সিদ্দিক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মো. হোসেন, পপুলার ফার্মাসিউটিক্যালসের মো. মোতাসসিম বিল্লাহ, জিসকা ফার্মার মো. আমানুল্লাহ এবং রেনাটা লিমিটেডের বিপ্লব হোসেন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে