গণঅধিকার পরিষদের বরিশালের গৌরনদী পৌর শাখার উদ্যোগে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় গৌরনদী পৌর এলাকার মদিনাস্ট্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনে গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার আহবায়ক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি মো. শামীম রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এইচএম হাসান, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল। প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি রুয়েদ হাসান রুবেল।
বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার সদস্য বিপুল হালদার, গৈলা ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সালাম মোল্লা, মো. মহিউদ্দিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান তানভির, গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি মো. আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, আগৈলঝাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম দাড়িয়া, উপজেলা নেতা আতিকুর রহমান, গৌরনদী পৌর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হক মৃধা বাবু, নাজমুল ইসলাম, হারুন হাওলাদার, নাসির হাওলাদার, রুবেল মিয়া, সরিকল ইউনিয়নের সদস্য সচিব রোকন মৃধা, মহিলা নেত্রী ফাতিমা আক্তার, শাহানাজ বেগম প্রমুখ। সম্মেলন শেষে জহিরুল ইসলামকে সভাপতি, নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আব্দুল হক বাবু মৃধাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট গৌরনদী পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।