বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইসমাইল হোসেন নেগাবান ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচা শফিকুল ইসলাম মনিরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের আয়োজনে রবিবার দিবাগত রাত নয়টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি ও দিনকাল পত্রিকার বরিশালের ব্যুরো চীফ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভি, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, মরহুম ইসমাঈল হোসেন নেগাবান মন্টুর ছেলে রোহান, বরিশাল প্রেসক্লাবের সদস্য কেএম এনায়েত হোসেন প্রমুখ। এসময় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সদস্য ও সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সুমাইয়া জিসান, মাসুদ রানা, প্রিন্স তালুকদার, আরিফুর রহমান, আম্মার হোসেন আম্মান, রিয়াজ পাটোয়ারী, ইলিয়াস আহমেদ, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, কেএম হাসান আশ্রাফি রেশাদসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।