নাজিরপুরের সি.এ'র বদলি

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ১২:১৪ পিএম
নাজিরপুরের সি.এ'র বদলি

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলোচিত সামুদ্রাক্ষির-কাম-কম্পিউটার অপারেটর (সি.এ) ইয়াসির আরাফাত এর বদলি আদেশ। সোমবার (১১ মে) পিরোজপুর জেলা প্রসাশক আবু সাঈদ এর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বদলি করা হয়। নাজিরপুর উপজেলা পরিষদ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মোঃ ইয়াসির আরাফাতকে জিয়ানগর ও একই পদে জিয়ানগরে সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর শাহারিয়া কে নাজিরপুরে বদলি করা হয়। 

উল্লেখ, সিএ ইয়াসির আরাফাতের বিরুদ্ধে সরকারি কাজে অনিয়ম, ফাইল গায়েব এবং ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে। নাজিরপুর হাসপাতালের রোগীর খাদ্য বরাদ্দে নয়ছয় এবং বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শেষ না করেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া তার বেনামে ঠিকাদারি করার তথ্য নিয়ে দৈনিক নয়া দিগন্ত, ‘কালের কণ্ঠ’ ও ‘ঢাকা মেইল’সহ বেশ কিছু জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে