পবিপ্রবিতে কমপ্লিট শাটডাউন, অবস্থান ধর্মঘট, ক্লাস বর্জন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) :
| আপডেট: ১২ মে, ২০২৬, ১২:৫১ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ১২:৫১ পিএম
পবিপ্রবিতে কমপ্লিট শাটডাউন, অবস্থান ধর্মঘট, ক্লাস বর্জন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক ও কর্মচারীদের ওপর  হামলার ঘটনায় দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও সুলতান সাওকাত হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই ঘটনায় আগে থেকেই বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সদস্যসচিব রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি। এদিকে, পবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

আজ  মঙ্গলবার দুপুর থেকে  অনির্দিষ্টকালের জন্য হামলার বিচার দাবি। এবং ভিসির অপসারন চেয়ে সকল ফ্যাকাল্টির ক্লাস ও পরীক্ষা, প্রশাসনিক একাডেমিক কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করছেন ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিন ড. মো: সাইফুল ইসলাম, প্রক্টর  ড. মোহাম্মদ আতিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম প্রমুখ।  এ বিষয়ে জানতে চাইলে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম ঢাকা থেকে মুঠোফোনে জানান, এ আন্দোলনের আদৌ কোন যৌক্তিকতা নেই। অবৈধ এবং বেআইনি আবদার করা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করেছে কতিপয় কর্মকর্তা ও শিক্ষক। 

প্রসঙ্গত, গতকাল সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধে আনিত অভিযোগের কারনে তার অপসারণ দাবিতে শিক্ষক কর্মকর্তা  কর্মচারীদের অবস্থান ধর্মঘট চলাকালে  বহিরাগত দুর্বৃত্তরা হামলা করে পন্ড করে দেয়।  হামলার ঘটনায় প্রক্টর,শিক্ষক ও কর্মকর্তা সহ ২০ জন আহত হয়। ক্যাম্পাস কম্প্লিট শাটডাউন ঘোষনা করে আন্দোলনকারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে