হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৩:৪৮ পিএম
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মরহুম মোঃ দ্বীন ইসলাম-এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, হোসেনপুর আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন, প্রভাষক আব্দুস সালাম, প্রভাষক ইসরাত জাহান স্মৃতি, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আবুল কালাম, সাবেক ছাত্রনেতা হুসাইন মোহাম্মদ এরশাদ প্রমুখসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ক প্রভাষক মাওলানা আব্দুল ওয়াদুদ মুকসুদ। এ সময় বক্তারা মরহুম দ্বীন ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও দায়িত্বশীল একজন শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।  প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে