টাঙ্গাইলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে, যানবাহন জব্দ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৪:৫৫ পিএম
টাঙ্গাইলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে, যানবাহন জব্দ

টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫ জনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত ২টি মিনি ট্রাক ও ২টি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে।

জানা যায়, সোমবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে। অভিযান চলাকালে অবৈধভাবে কৃষিজমি ও নদীর তীর থেকে মাটি কেটে পরিবহনের অভিযোগে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত ২টি মিনি ট্রাক এবং ২টি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহীন মিয়া বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে