পীরগাছায় দেড় কেজি গাঁজাসহ আটক ২

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) :
| আপডেট: ১২ মে, ২০২৬, ০৭:১৭ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৭:১৭ পিএম
পীরগাছায় দেড় কেজি গাঁজাসহ আটক ২

রংপুরের পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১১ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন উপজেলার নরসিংহ গ্রামের শ্রী রঞ্জন চন্দ্র (৪০) এবং জাদু লস্কর গ্রামের মোঃ মাইনুদ্দিন (২৮)।

পুলিশ জানায়, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামে শ্রী রঞ্জন চন্দ্রের বাড়ি সংলগ্ন একটি কাঠের দোকানের সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, এ ঘটনায় পলাতক আরও একজনকে আসামি করে মোট তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) পীরগাছা থানা এ মামলাটি রুজু করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে