কিশোরগঞ্জে অধিগ্রহণের ফলে ১৭ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে।সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ শাখার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন অধিগ্রহণের প্রক্রিয়া সঠিকভাবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করতে সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি কোনো অভিযোগ থাকলে জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জানানোর আহবান জানানো হয়।