বিষধর সর্প দশংনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক শানু মীরের স্ত্রী ফিরোজা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামে। স্থানীয় বাসিন্দা সাংবাদিক শামীম মীর মৃতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক শানু মীরের স্ত্রী ফিরোজা বেগম মঙ্গলবার (১২ মে) বিকেলে বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে দশংন করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ও পরে সেখান থেকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে তিনি (ফিরোজা বেগম) মৃত্যুবরণ করেন।