ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, সরকার সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। কারন দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকারের ৯০ দিন বয়সের মধ্যে নিজের সংসদীয় আসনে ৫৪টি উন্নয়ন প্রকল্পের মধ্যে বেশ কয়টি উন্নয়ন কাজের উদ্বোধন, কোনটি ভিত্তি প্রস্থর স্থাপন, আবার কোনটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করে বলেন আমার সংসদীয় এলাকায় জনগন আমাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে বিজয় করে আমার কাঁন্দে গুরু দায়িত্ব ভার তুলে দিয়েছেন। তাই আমি প্রধান মন্ত্রী তারেক রহমান দেখানো পথে জনগণের উন্নয়ন ও কল্যানে কাজ করে যাচ্ছি।
তিনি গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ, ঢেউ টিন বিতরণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অস্বচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ, হালদা নদীর তীরর্বতী নিবন্ধিত মৎস্যজীবি / জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এআইজি সহায়তা (সেলাই মেসিন) বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে করনীয় শীর্ষক আলোচনা, অন্তঃ স্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগীতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। দ
প্রধান অতিথি বলেন হালদা নদী হাটহাজারী তথা চট্টগ্রামের ঐতিহ্য। এই নদীকে রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই নদীর উপর যারা নির্ভর শীল তাদেরকে বিকল্প কর্মসংস্থান করে দিলে তাদের নদীর প্রতি মমত্ববোধ বেড়ে যাবে। নদী ও জীব বৈচিত্র্য রক্ষার প্রতি তারা আরো বেশি যত্নশীল হবে। তাই উপজেলা মৎস্য বিভাগ হালদা নদীর উপর নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থান লক্ষ্যে এআইজি সহায়তায় প্রকল্পের আওতায় ৭৫ পরিবারকে সেলাই মেসিন দিয়ে কর্মসংস্থান সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে তিন পরিবারের প্রতি পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউ টিন এবং নগদ দুই হাজার টাকা করে সরকারের ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের পক্ষ থেকে সহায়তা প্রদান করে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করে সরকারের পক্ষ নৈতিক দায়িত্ব পালন করা হয়েছে। তাছাড়া অস্বচ্ছল দুই পরিবারের মধ্যে নগদ ছয় হাজার করে টাকা প্রদান করা হয়েছে। এই সহায়তা সরকারের প্রান্তিক জনগণের কিছুটা হলেও উপকার হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে সমাজ সেবা দপ্তরের পক্ষ থেকে তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং দুঃস্থ দশ পরিবারের মধ্যে প্রতিপরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহেদ আরমান এর সঞ্চালনায় মাদক মুক্ত সমাজ গঠনে করনীয় শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ্র্যাব -৭ এর কর্মকর্তা সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরমেশ্ব দাশ, কেন্দ্রীয় বিএনপির নেতা উদয় কুসুম বড়ুয়া, উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে নুর মোহাম্মদ, জাগির হোসেন। উপজেলা ও পৌরসভা বিএনপির সদস্য সচিব যথাক্রমে গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও অহিদুল আলম। প্রধান অতিথি আরো বলেন মাদক ব্যবসায়ীদের নির্মুল করতে না পারলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার নিপতিত হবে। তাই দল,মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে এব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। এদের বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জীবনের বিনিময়ে হলে ও মাদকের কালো থাবা থেকে হাটহাজারী তথা দেশকে রক্ষা করতে হবে। এজন্য সামাজিক সচেতনতা বিকল্প নেই বলে উল্লেখ করে তিনি বলেন এজন্য আলেম ওলামা ও ধর্মগুরুদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, সমাজ সেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।