শিক্ষক সমিতির পরিচিতি মতবিনিময় ও সংবর্ধনা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৫:৫৬ পিএম
শিক্ষক সমিতির পরিচিতি মতবিনিময় ও সংবর্ধনা

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পরিচিতি মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিরল পৌরশহরের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।  বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মমতাজ বেগম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সভাপতি এরশাদ মোল্লা প্রমূখ। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাজ আল মিনার রকেট, সাবেক সভাপতি অধীন চন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভীন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে