অভয়নগরে ১৬ বছর পর সরকারি জমি উদ্ধার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ১৩ মে, ২০২৬, ০৭:২৭ পিএম | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৭:২৭ পিএম
অভয়নগরে ১৬ বছর পর সরকারি জমি উদ্ধার

যশোরের অভয়নগরে ১৬ বছর ধরে জবরদখলে থাকা এক একর ৬৪ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে এসব জমি দখলমুক্ত করা হয়। বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে জবরদখলে থাকা এক একর ৬৪ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উপজেলার মহাকাল ইউনিয়ন ভূমি অফিসের বনগ্রাম মৌজার এক নম্বর আরএস খতিয়ানের ২৮২১ দাগের এক একর পুকুর শ্রেণির জমি, ২৮২৯ দাগের বাস্ত শ্রেণির ০.৩২ একর এবং ২৬৯২ দাগের ধনী শ্রেণির ০.৩২ একর জমি দখলমুক্ত করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘অবৈধভাবে জবরদখলে থাকা সরকারি জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার জেলার সংবাদ পড়তে