কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের চেক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার(১৩ মে) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া উপজেলা বেসরকরি শিক্ষক-কর্মচারী কল্যণ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে অবসর প্রাপ্ত শিক্ষক -কর্মচারীদের সঞ্চায়কৃত অর্থের চেক বিতরণ করা হয়। উপজেলা শিক্ষক সমিতি কার্যালয়ের অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক এস,এম আব্দুল করিম এর সঞ্চালনায় বাক্তব্য ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যাণ সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, সহ- সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাবেক সহ-সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমীন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, বখতিয়ার খলজী, আব্দুস সালাম, আব্দুর ওয়াদুদ, জাকির হোসেন, কল্যাণ সমিতির যুগ্মসম্পাদক শামসুর রহমান লালটু, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, কামরুজ্জামান, কবিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সহকারী শিক্ষক শহরবানু ও ইদ্রিস আলীকে ৪ লক্ষ ৭৬ হাজার ৮শত ৬৯ টাকার চেক প্রদান করা হয়।