মধুখালীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) :
| আপডেট: ১৩ মে, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৭:৩২ পিএম
মধুখালীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ফরিদপুরের মধুখালীতে শিশু ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। সে উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের দুলাল মল্লিকের ছেলে মোঃ রিপন মল্লিক (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে অভিযুক্ত রিপন মল্লিকের বাড়িতে গাভীর দুধ আনতে যায় এক শিশু । এ সময় অভিযুক্ত কৌশলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ ফরিদ মল্লিক বাদী হয়ে মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার নম্বর-১০, তারিখ ১২ মে ২০২৬। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মাগুরা এলাকা থেকে অভিযুক্ত রিপন মল্লিককে গ্রেফতার করেন। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, “ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করে। পরে তাকে আটক করা সম্ভব হয়। বুধবার (১৩ মে) বেলা ২টার দিকে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে