ইসলামী শরীয়া প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলে ইসলামের সৌন্দর্য দেশবাসী দেখতে পারবে: প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৭:৪৩ পিএম
ইসলামী শরীয়া প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলে ইসলামের সৌন্দর্য দেশবাসী দেখতে পারবে: প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ইসলাম ও শরীয়াহ এক ও অভিন্ন। শরীয়াহ বাদ দিলে ইসলামের কিছু থাকে না। কাজেই হেকমতের নামে শরীয়াহ আইন থেকে দূরে সরে যাওয়া কোন ইসলামী সংগঠনের কাজ হতে পারে না। ইসলামী আন্দোলন এদেশে ইসলামী শরীয়াহর আলোকে দেশকে ঢেলে সাজাতে চায়। শরীয়াহর প্রতিটি আইন জনকল্যাণে নিবেদিত। শরীয়াহ আইনের প্রবর্তক মহান আল্লাহ সুবনাহু ওয়াতায়া। কাজেই ইসলামী আইন বা শরীয়াহ আইন এক ও অভিন্ন। রোববার কুমিল্লা জেলা উত্তরের মুরাদনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা তৃণমূল দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কুমিল্লা জেলা উত্তর সভাপতি ক্বারী মো. সাইপুল ইসলাম সরকার, সাংঠনিক সম্পাদক মুফতী রাকিবুল হাসান মাহমুদি। সংগঠনের মুরাদনগর উপজেলা শাখা সভাপতি এমএম মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন মোল্লাহ ও সেক্রেটারী হাজী মো. আব্দুল করীমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, মুফতী মানসুরুল হক, মো. সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক। একইসাথে ইসলামী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলা শাখা কমিটি পুনর্গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে তারেক মাহমুদ। নির্বাচন-পরবর্তী কাজের পর্যালোচনা ও জনশক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।  নির্বাচন-পরবর্তী সময়ে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে দাওয়াতি কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, সংগঠনের অগ্রগতির জন্য নিয়মিত দাওয়াতি সভার কোনো বিকল্প নেই। বিগত দিনের কাজের ঘাটতিগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে কর্মীদের পুনরায় ঐক্যবদ্ধ ও সুসংবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে প্রতিটি এলাকায় দাওয়াতি কাজ জোরদার করে সাধারণ মানুষের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। সভাপতির বক্তব্যে এমএম মফিজুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি কেবলমাত্র ক্ষমতা কেন্দ্রিক  নয়, বরং এটি একটি ইবাদত। আদর্শিক ও শরীয়াহর প্রশ্নে ইসলামী আন্দোলন কখনো কোনো অপস করবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে