বিশ্বম্ভরপুরে নারী শান্তি সহায়ক দলের আলোচনা সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৮:০৩ পিএম
বিশ্বম্ভরপুরে নারী শান্তি সহায়ক দলের আলোচনা সভা

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা বিশ্বম্ভরপুর নারী শান্তি সহয়ক দল (ওয়েভ) এর উদ্যোগে পলাশ ইউনিয়ন পরিষদ এ ১৩ মে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কুদরত পাশা। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী, সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশনেন।

বিশ্বম্ভরপুর ওয়েভ এর সমন্বয়কারী নিাজ পারভীন এর সভাপতিত্বে ও আফরোজা জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান স্বপন কুমার পাল, বিশেষ অতিথি পলাশ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফুল মিয়া, জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা, পিস এম্বাসেডর স্বপ্না আক্তার।

এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা দূর করতে হলে নারীকেই দায়িত্ব নিতে হবে। এজন নারী কখনো মেয়ে কখনো ছেলের বউ কখনো মা, কখনো শাশুরি। আমাদের সমাজে নারী প্রতি সহিংসতা ও নির্যাতনের জন্য বিশেষ করে বউ অথবা শাশুরীকে দায়ী করা হয়। আমরা মনে করি একজন শাশুরি যদি তার ছেলের বউকে নিজের মেয়ের মত এবং একচন বউ যদি তার শাশুরীকে মায়ের মতো দেখে তাঞলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাল্য বিবাহের বিষয়ে তারা বলেন, আপনারা সবাই যার যার অবস্থান থেকে এ বিষয়ে কাজ করতে হবে। নিজে যদি বাল্য বিবাহ বন্ধ না করতে পারেন সাথে সাথে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারকে জানাবেন। জরুরূ হলের ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা চাইতে পারেন।।

সভায় জানানো হয়, ওয়েভ উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আজিজা খাতুন ঊর্মিলা, রাবিয়া, মিনারা, কুলসুম, তাইবা আক্তার তোহা, নাসিমা আক্তার রোকসানা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে