ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার, নলতা ইডা কনভেনশন রুমে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, রিটেইলার ও প্রায় ৫০ জন কৃষক- অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতি ও প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান,। রিজনাল সেলস ম্যানেজার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ,খুলনা । এছাড়াও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম টিএসও সাতক্ষীরা। কর্মশালায় জৈব বালাইনাশকের গুরুত্ব, নিরাপদ খাদ্য উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (ওচগ) এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।