ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ১১:৩৮ এএম
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই

বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের হ্যাট্রিক বিজয়ী চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চুন্নু (৬৫) আর নেই (ইন্নালিল্লাহির....রাজিউন)।

বুধবার বিকেলে বরিশাল নগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চুন্নু দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।

নজরুল ইসলাম চুন্নু মেহেন্দিগঞ্জের রাজনীতিতে একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি টানা তিনবার ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার মৃত্যুতে জাতীয় এবং বরিশাল জেলার শ্রেষ্ঠ পদক প্রাপ্ত গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে