দিনাজপুরের কাহারোল উপজেলায় মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগ কাহারোলের আয়োজনে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে খাদ্য গুদাম চত্বরে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, সহকারি কমিশনার ভুমি ইশতেয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, কাহারোল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুন নবী, উপজেলা খাদ্য কর্মকর্তা মো: মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল মোত্তালেবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। উল্লেখ্য চলতি আমন মৌসুমে কাহারোল খাদ্য গুদামে কৃষক ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৩৯০ মেট্রিক টন ধান ও সিদ্ধ চাল ৭১৫ মেট্রিক টন ক্রয় করা হবে। চাল প্রতি কেজি ৪৯টাকা এবং ধান প্রতি কেজি ৩৬ টাকা।