দিনাজপুরের হাকিমপুর থানায় পৃথক মাদক মামলা ও বিভিন্ন জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর থানা সূত্রে জানা গেছে, হাকিমপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন- বিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের মোঃ রশিদুল ইসলাম (৩২), ভবানীপুর (মন্ডলপাড়া) গ্রামের মোঃ মোফাজ্জল হোসেন (৪৭), হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ মাহাবুব আলম (৪৯), বিরামপুর উপজেলার কাটলা গ্রামের মোঃ শাহিনুর ইসলাম (২৫), ভবানীপুর (মন্ডলপাড়া) গ্রামের মোঃ কাওসার হোসেন (৪২) এবং হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকার শ্রী দিপক সিং (২৮), দক্ষিণ মাধবপাড়া গ্রামের মোঃ রাহুল (২২) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, জিআর নং-৯৫/১৮ (বদরগঞ্জ) মামলার ওয়ারেন্ট মূলে রায়ভাগ গ্রামের মোঃ মোস্তাক আহমেদ (৫২) এবং জিআর নং-১৫৯/২০ (হাকিমপুর), জিআর নং-৮৯১/২১ (বগুড়া সদর) ও জিআর নং-১৩/১৩ (হাকিমপুর) মামলায় ৭টি মাদক মামলার আসামি দেবখন্ডা গ্রামের মোঃ সাখাওয়াত হোসেন ওরফে শওকত (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।