দিরাইয়ে আন্তঃ ধর্মীয় সংলাপ

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৩:১৪ পিএম
দিরাইয়ে আন্তঃ ধর্মীয় সংলাপ

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে  দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্টে’র এমআইপিএস প্রকল্পের সহযোগিতায়  রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে শান্তি-সর্ম্পরীতির জামালগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ১১দফা ঘোষণা করা হয়।

দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর পিস এ্যাম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গর প্রজেক্টের কুদরত পাশা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউল আহসান সৌরভ।

বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মতর্তা মফিজুর রহমান খান,  মহিলা বিষয়ক কর্মকর্তা লক্ষী রানী তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিরাই উপজেলা আমীর পিস এম্বাসেডর আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ ফিমেইল একাডেমীর প্রিন্সিপাল নাজমা বেগম, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবেনা আক্তার।

প্যানেল আলোচক ছিলেন, মুফতি আতিকুর রহমান পেশ ইমাম দিরাই মডেল মসজিদ, শতানন্দ চক্রবর্তী, মাওলানা ইব্রাহিম খলিল পেশ ইমাম বায়তুল আতিক জামে মসজিদ,প্রসন্ড শর্মা, মাওলানা হাফিজুর রহমান পেশা ইমাম দিরাই উপজেলা জামে মসজিদ কানুশর্মা, অনুকুল চক্রবর্তী, বশিষ্ট শর্মা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের এর কুদরত পাশা।

বক্তব্য রাখেন, ছবি চৌধুরী,  আলী আহমদ খান, সৈদুর রহমান তালুকদার,  শাহ আলম,  সুলতানা রাজিয়া, শাম্মি আক্তার, লিলি বেগম, হাফসা বেগম, প্রশান্ত সাগর দাস, রাহেলা বেগম, অঞ্জনা রায়, অপি রানী সরকার, আশরাফ উদ্দিন,  নাজিয়া সরদার,  শরিফ আহমদ, রিয়াজুনল, ইউসুফ, মাহফুজর, লিপিকা বিশ্বাস,  দূরপতি, সুস্মিতা,  বাবলী, তাকমিনা, জয়শ্রী, ইব্রাহীম খলিল, সাইফুর, মাহবুবা প্রমূখ। উক্ত সংলাপে  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এযাবৎকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে একটি শন্তি ও সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সকলের দায়িত্বশীল ভুমিকা কামনা করেন।

ধর্মীয় নেতারা বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতি’র বাণী সকলের কাছে পৌছে দিতে হবে।

অংশগ্রহণকারীগণ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজদের মতামত তুলে ধরেন। এসময় শান্তি-সম্প্র্রীতির জামালগঞ্জ গড়তে ১১ দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ সংহিতি প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে