কুমিল্লায় কুকুর কে বাঁচাতে গিয়ে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে জেলার হোমনা পৌরসভার বাঘমারা বাজার সংলগ্ন রাস্তার মোড়ে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে তার মৃ’ত্যু হয়। নিহত ব্যক্তি আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া উত্তর পাড়া মোঃ রমজান মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া প্রতিদিন ভোরে বাঞ্ছারামপুর হতে নছিমন দিয়ে মুরগি আনেন। আজ ভোরে মুরগি আনার জন্য বাঞ্ছারামপুর যাওয়ার পথে হোমনা বাঘমারা বাজার মোড়ে হঠাৎ একটি কুকুর গাড়ির সামনে চলে আসে। তাৎক্ষণি কুকুরটিকে বাঁচাতে গিয়ে নছিমন গাড়িটি উল্টে তার নিজের উপরে পড়ে যায় এবং ঘটনাস্থলে রুবেলের মৃ’ত্যু হয়।
পথচারীরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।