কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৪:১৭ পিএম
কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা মিশনের সন্নিকটে পাকা রাস্তাটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এই রাস্থাটি অত্র অঞ্চলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এ সড়ক দিয়ে কোলাবাজার,গাজির বাজার, কালার বাজার, মালিয়াট, জামাল ইউনিয়ন, নিয়ামতপুর ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। এছাড়া মানুষের কৃষিজাত পণ্য বাজারজাত করণ সহ রোগী নিয়ে যাতায়াত করার জন্য এই একটি মাত্র রাস্তা। রাস্তাটির পাশে একটি বড় গাছ ভেঙ্গে পড়ার কারনে সড়ক ও ভাংতে শুরু করেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন মেরামত করায় রাস্তার বড় ধরনের গর্তের সৃষ্টি হচ্ছে।বিগত কয়েকদিন অতিবৃষ্টির কারণে সড়কের পাশের গাছ ভেঙ্গে পড়ায় পাকা রাস্তা ভাংতে শুরু করেছে।যে কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।  

এ সড়কটি নির্মাণ ও সংস্কার কাজে ব্যয় হয়েছে ৯কোটি ১২ লাখ ১৯৭৯২ টাকা। সংস্কারের এক বছরেই ভেঙে গেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের(এলজিইডি)পাকা করে। সড়কটি নির্মাণের ফলে গ্রামীন অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। এ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন সর্বসময় চলাচল করে।জামাল,কোলা, নিয়ামতপুরসহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারন মানুষের চলাচলের প্রধান সড়ক। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ার কারনে এলাকার কৃষকরা ও তাদের ক্ষেতের ধান তুলতে ও যানবাহন চলাচল করতে ভয় পাচ্ছে। ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।কৃষক নজরুল ইসলাম ও রবিউল ইসলাম বলেন, কয়েকদিন হয়েগেল কিন্তু এ স্থানটি ঠিক করে দিচ্ছে না।

এ ব্যাপার কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, বিষয়টি সরেজমিনে দেখে এসেছি উপরি মহলে কথা বলে দ্রুত মেরামত করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে