বিরলে সোসাইটি ফর উদ্যোগ এর আয়োজনে ছাগল বিতরণ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ১৪ মে, ২০২৬, ০৬:৫৮ পিএম | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৬:৫৮ পিএম
বিরলে সোসাইটি ফর উদ্যোগ এর আয়োজনে ছাগল বিতরণ

সোসাইটি ফর উদ্যোগ এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়) ঢাকা এর অর্থায়নে বিরলে সূবর্ণ নাগরিকদের (প্রতিবন্ধী) মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলার রবিপুর গ্রামের জামাল হোসেন এর ছেলে শাহিদ হোসেন, পূর্ব মহেশপুর গ্রামের রিয়াজুল ইসলাম এর ছেলে মোঃ লুৎফর রহমান ও আফছার আলী এর ছেলে আল আমিন ইসলাম কে ০২টি করে মোট ০৬ টি ছাগল বুধবার আনুষ্ঠানিকভাবে সোসাইটি ফর উদ্যোগ কার্যালয়ে বিনামূল্যে প্রদান করা হয়। 

ছাগল বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সোসাইটি ফর উদ্যোগ এর  নির্বাহী পরিচালক উম্মে নেহার। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, ইউপি সদস্য রুবিনা খাতুন, মতিউর রহমান, শাহিনুর রহমা, উদ্যোগ এর সুপারভাইজার মকসেদুর রহমান, প্রতিবন্ধী জনগোষ্ঠির টেকসই জীবিকায়নে সহযোগিতা প্রকল্প এর প্রকল্প ব্যাবস্থাপক মোঃ মাহফুজ আলম, অধিকার ও জেন্ডার সমতা উন্নতকরনের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করা প্রকল্প এর প্রকল্প কর্মী আলিমা বেগম, জেসমিন ফেরদৌস, আল আমীন ও মোঃ রিয়াজুল ইসলাম। 

অনুষ্ঠান সফল করতে সার্বিক সগযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি বৃহস্পতিবার এক বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রকল্প ব্যাবস্থাপক মোঃ মাহফুজ আলম।

আপনার জেলার সংবাদ পড়তে