বরিশালে তথ্য অফিসারের সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময়

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১০:৩৯ এএম
বরিশালে তথ্য অফিসারের সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময়

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষে বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের নেতৃবৃন্দেরা মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জেলা তথ্য অফিসের পরিচালক অনিমেষ কান্তি হাওলদারের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক রাইসুল ইসলাম অভি, সাহিত্য সম্পাদক সুমাইয়া জিসান, ক্রীড়া সম্পাদক হাসান আশ্রাফী রেশাদ, সদস্য মাসুদ রানা, আম্মার হোসেন সহ অনান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সরকারের সকল অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সাংবাদিকদের সঠিক ভুমিকা পালনের অনুরোধ করেন জেলা তথ্য অফিসার অনিমেষ হালদার।

আপনার জেলার সংবাদ পড়তে