শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ০৪:১০ পিএম
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের
ছবি, সংগৃহীত

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ ৭ দফা দাবি জানাল খেলাফত মজলিসের অঙ্গ সংগঠন শ্রমিক মজলিস।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন’-এ সংগঠনটির নেতারা আজ শুক্রবার সকালে এসব দাবি তুলে ধরেন।

সাত দফা দাবির মধ্যে আরও রয়েছে- নারী শ্রমিকদের জন্য সর্বক্ষেত্রে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপদ ও উপযুক্ত পরিবেশ সৃষ্টি, শ্রমিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে শ্রমিক কার্ড প্রণয়ন এবং রাষ্ট্রের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করা।

এছাড়া, সব ধরনের উৎপাদন ব্যবস্থায় শ্রমিকদের মালিকানা নিশ্চিত করার দাবিও জানানো হয় কনভেনশন থেকে।

কনভেনশনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।

এ সময় বিভিন্ন শ্রম খাতের বিদ্যমান সংকট ও শ্রমিকদের দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে