গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান শুক্রবার সকালে ঢাকার উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম আব্দুল হামিদ খান মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তান ও আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব গাজীপুর বোর্ড বাজারে জানাযা নামাজ শেষে দাফন করা হয়। এতে সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসুল্লি সাধারণ অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রধান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. পারভেজ মিয়া, কার্য নির্বাহী সদস্য মো. বেলায়েত হোসেন শামীম, মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সদস্য মো. পনির খন্দকার, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুম আব্দুল হামিদ খান ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ ও গাছা প্রেস ক্লাব একজন দায়িত্বশীল নেতাকে হারালো।