খামারের টিন চুরি, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৫:১৭ পিএম
খামারের টিন চুরি, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

চট্টগ্রামের  হাটহাজারীতে প্রস্তাবিত নির্মাণাধীন  কৃষি  খামারের সীমানা প্রাচারীর বেড়ার টিন মাস খানিকের মধ্যে  দুই, দুই বার চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে খামার প্রতিষ্ঠা নিয়ে উদ্যোক্তার মধ্যে শংকা দেখা দিয়েছে।  উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যুগী পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। টিন চুরির এই ঘটনায় খামারের মালিক সাবেক ব্যাংক কর্মকর্তা এটিএম কামরুদ্দিন চৌধুরী তাহের থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কৃষি খামার প্রতিষ্ঠার উদ্যোক্তা এটিএস কামরুদ্দিন চৌধুরী তাহের এর  থানায় প্রদত্ত অভিযোগের বিবরণে জানা যায়, তিনি একজন ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা। চাকুরী শেষ করে তিনি তাঁর বাড়ি উল্লেখিত ইউনিয়নের চকরিয়া পাড়া ফতেহ মোহাম্মদ বাড়ি এলাকায় একটি কৃষি খামার স্থাপনের প্রস্ততি নিচ্ছিলেন। ১শ ২০ ফুট দৈর্ঘ্য ও ১শ ৯ফুট প্রস্থের খামারে নিরাপদত্তার জন্য তিনি টিনের বেড়া দেন। বিগত এক মাস পূর্ব টিনের বেড়ার পূর্ব পাশ্বের ৪৫টি টিন রাতের আঁধারে অজ্ঞাত নামা চোর চুরি  নিয়ে যায়। গত কয়দিন পূর্বে খামারের উত্তর পাশ্বের সীমানা প্রাচীরের ২৭টি টিন পুনরায় রাতের আঁধার অজ্ঞাত নামা চোর চুরি করে নিয়ে যায়। এতে প্রস্তাবিত খামারের নিরাপত্তা নিয়ে তিনি শংকা বোধ করছেন। তাই প্রস্তাবিত খামারের নিরাপত্তা চেয়ে তিনি সম্প্রতি  থানায় লিখতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে