কুলিয়ারচরে

প্রতিবন্ধী ৭ বছরের কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৫:৪৭ পিএম
প্রতিবন্ধী ৭ বছরের কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার পুলিশ গত রবিবার দুপুরে পশ্চিম তারাকান্দি গ্রামের ০৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার দায়ে মসজিদের ইমাম মৃত শাহেদ আলীর ছেলে মো: মাহাবুব প্রকাশ মাহাবুল্লাহ (২৩) কে ওই এলাকার জনতা পুলিশের নিকট তুলে দেন। এই নিয়ে গত রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তুলপাড় সৃষ্টি হয়। পরে পুলিশ মাহবুল্লাহকে থানায় নিয়ে আসে। প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে আজ সোমবার কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর খ ধারায় মামলা রুজু হয়েছে। পরে ধর্ষককে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন সাংবাদিকদের জানান, আসামী মাহাবুল্লাহকে জেলে প্রেরণ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে