দৌলতপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি বাচ্চু মোল্লার শোক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৭:৪৬ পিএম
দৌলতপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি বাচ্চু মোল্লার শোক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়ার গঙ্গারামপুরের হোগলবাড়িয়া  ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলাউদ্দিন আলা মোল্লা  (৬০)শনিবার দিবাগত গভীর রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...... রাজিউন। বিএনপি নেতা আলাউদ্দিন আলা মোল্লার  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার সন্তপ্ত  পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, 

৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুরের সংসদ সদস্য  আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।  আলাউদ্দিন আলা মোল্লা দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার ভাতিজা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর তারগুনিয়া  ফুটবল মাঠে তার নামাজে জানাজার শেষে তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসা গোরস্থানে তাকে দাফন করা হয়। এতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। উল্লেখ্য আলাউদ্দিন  আলা মোল্লা  দীর্ঘদিন পল্লী বিদ্যুতের পরিচালক তারাগুনিয়া মসজিদের সভাপতি ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে