গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৮:৫৯ পিএম
গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর জরুরী ৯৯৯ ফোন পেয়ে দুপুর আড়াইটার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স অনুমান ৩৫ বছর হবে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গলিত মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ৯৯৯ ফোনের সংবাদ পেয়ে জানতে পারেন অজ্ঞাত ওই যুবকের মরদেহ মহানন্দা নদীর কাওয়াভাষা ঘাটে ভাসমান অবস্থায় পড়ে আছে। ওই সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ এবং গোদাগাড়ী নৌ পুলিশের সমন্বয়ে মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। মৃতদেহের পরনে টি-শার্ট ও প্রিন্টেড হাফ প্যান্ট পরিহিত ছিল। উদ্ধারের পর স্থানীয়রা মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে পারেন নি। পরে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান মৃতদেহে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন ছিলনা। এঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে