কিশোরগঞ্জে চুরি মামলার আসামি কাল্টু গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০২:৪৩ পিএম
কিশোরগঞ্জে চুরি মামলার আসামি কাল্টু গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে কুখ্যাত চোর আব্দুস সাত্তার ওরফে কাল্টুকে  (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে কিশোরগঞ্জ বাজারের দোকান চুরির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। কাল্টু সদর ইউনিয়নের কেশবা শান্তপাড়া গ্রামের মৃত নমীর উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, কুখ্যাত চোর কাল্টুর নামে ২৬টি চুরির মামলা রয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে