মেঘনায় নৌকা ডুবি, একজনের লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০২:৪৪ পিএম
মেঘনায় নৌকা ডুবি, একজনের লাশ উদ্ধার

বরিশালের হিজলায় কালবৈশাখী ঝড়ে নিখোঁজ ৩ জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার মেঘনা নদীর পুরাতন হিজলা এলাকা থেকে হারুন বিশ্বাস (৪৫) এর লাশ উদ্ধার করা হয়। হারুন বিশ্বাস উপজেলার ধুলখোলা গ্রামের মৃত হামিদ বিশ্বাসের ছেলে।  নৌকা ডুবির ঘটনায় মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত ধুলখোলা গ্রামের মৃত জাফর জোমাদ্দার ছেলে নুর ইসলাম জোমাদ্দার (৪৫), নুর ইসলাম জোমাদ্দারের ছেলে মো. ইব্রাহিম (১২) নিখোঁজ রয়েছেন বলে জানায় নৌ পুলিশ। হিজলা নৌ পুলিশ জানায়, গত ২৫ মে বিকেলে কালবৈশাখী ঝড়ে একটি ইঞ্জিন চালিত নৌকা উল্টে ৮ যাত্রী নদীতে পড়ে যান। স্থানীয় জেলেরা ৫জনকে উদ্ধার করতে পারলেও নুর ইসলাম জোমাদ্দার, তার ছেলে ইব্রাহীম এবং হারুন বিশ্বাসের জনের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে মেঘনা নদীতে লাস ভাসতে দেখে জেলেরা পুলিশে সংবাদ দেন। পরে লাশটি হারুন বিশ্বাসের বলে শনাক্ত করেন তার স্বজনেরা। হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, নৌকা ডুবিতে নিখোঁজ হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে