দিনাজপুরে নবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ের প্রবল বাতাসে গত ১০ দিনে বন বিভাগের প্রায় শতাধিক শাল গাছ উপড়ে ও ভেঙে পড়ে নষ্ট হয়েছে। প্রয়োজনীয় লোকবল না থাকায় পড়ে যাওয়া গাছ, ডাল-পালা কেটে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার ও গণনা করাসহ সেগুলো রক্ষায় সাধ্যমতো চেষ্টা করছেন বন বিভাগ । মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে কালবৈশাখী ঝরে সব থেকে বেশি গাছ নষ্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এম এস নুর। এম এস নুর আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে বাতাস এত প্রবল ছিল যে, কয়েক মিনিটেই বানের গাছ ভেঙে যায় এবং উপড়ে পড়ে। বাতাসের বেগ কমলে রাতেই যেতে হয় বাগানে। সেখানে গিয়ে দেখা যায়, বড় বড় গাছগুলির উপড়ে পড়ে আছে। ভেঙেও গেছে অসংখ্য গাছ। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান,এত বড় শালবনে তারা মাত্র তিনজন আছেন। স্থানীয়দের সহায়তা নিয়ে তারা গাছ ও ডালপালা চুরি ঠেকাতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। পড়ে যাওয়া গাছের সংখ্যা গণনার কাজ চলছে। দুই-এক দিনের মধ্যে এর সঠিক সংখ্যা জানা যাবে।