দিনাজপুরের ঘোড়াঘাটে কোরবানির ঈদকে সামনে রেখে অসহায় প্রতিবন্ধী ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিশেষ চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে অসহায় ও ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার্থীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানেউপজেলানির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল মামুন কাউসার শেখের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার হাজির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মহম্মদ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, এছাড়াও ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার জনবান্ধব সরকার, তারা অসহায়,প্রতিবন্ধী ও ভালো শিক্ষার্থীদের জন্য শিক্ষা অনুদান দিয়ে থাকেন। এছাড়াও খাল খনন, প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।