চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, মা আহত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৫:১৫ পিএম
চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, মা আহত

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে আজ মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে। সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন মা। নিহত শিশু হলো হোগলবাড়িয়া গ্রামের শাহীন আলমের ছেলে হাসান আলী (৭)। আহত শাহীনের স্ত্রী সালমা (৩৫)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে,গত সোমবার রাতের ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে যায়। আজ মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন সেটি মেরামত করার পর বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এসময় ফের তার ছিড়ে পড়ে যায়। শিশু হাসান তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার মা তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। দু’জনকেই উদ্ধার করে  চাটমোহর হাসপাতালে আনা হলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে