আসন্ন চাটমোহর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ মঙ্গলবার সকালে পৌর সদরের নারিকেলপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন,১নং ওয়ার্ডে হাফেজ মোঃ রায়হান উদ্দিন,২নং ওয়ার্ড মোঃ নুর নবী সোহাগ,৩ নং ওয়ার্ডে মোঃ শরিফুল ইসলাম রনি,৪নং ওয়ার্ড কাজী মজিবর রহমান মানিক,৭ নং ওয়ার্ডে মোঃ আব্দুল হান্নান,৮নং ওয়ার্ডে হাফেজ মোঃ হারুনুর রশিদ মহরম ও ৯নং ওয়ার্ডে হাফেজ মোঃ নুরুল আমিন রঞ্জু। এছাড়া ৭,৮ ও ৯ নাম্বার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শারমিন আক্তার আখি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর পৌরসভার কাউন্সিলর প্রার্থী ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর সভাপতি আবু হানিফ। আমীরের নির্দেশে অনুষ্ঠানের প্রার্থী ঘোষণা এবং প্রধান অতিথির দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সর্বোচ্চ ফোরাম শুরা ও কর্মপরিষদ সদস্যদের মধ্যে মোঃ শহিদুল্লাহ,ড. মুক্তি মাহমুদ,আবুল কালাম আজাদ এবং সাদ্দাম হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর সেক্রেটারি মোঃ হাসান আলী।