টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে জানান।
জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন। আহত চারজন বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা শঙ্কামুক্ত। এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল টিম ও ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলামসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।