মাদক ব্যবসায় জড়িত থাকায় থানা হাজতে দুই নারী

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ মে, ২০২৬, ০৩:২৭ পিএম
মাদক ব্যবসায় জড়িত থাকায় থানা হাজতে দুই নারী

দিনাজপুরের বিরামপুরে মাদক ব্যবসার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া দুই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন, মোছাঃ মনি ওরফে সাথী (২৫) এবং মোছাঃ মাহফুজা বেগম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে রাতে বিরামপুর রেলস্টেশন কেডিসি রোড এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মনি ওরফে সাথীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোট ১১টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অপরদিকে, একই দিন সন্ধ্যায় বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে মাহফুজা বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধেও ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হওয়ায় ঈদের দিনও তাদের থানা হাজতেই কাটাতে হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে