মদ-জুয়াসহ সামাজিক অপরাধ থেকে যুব সমাজকে রক্ষায় জামালপুরের মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামে গণ পাঠাগার উদ্ধোধন করা হয়েছে। মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা এবং সত্য ছায়া সামাজিক সংগঠনের সহায়তায় কবি ওমর পাঠান এর আয়োজন করেছে। এ উপলক্ষে ৩০ মে দুপুরে হাজী জালাল উদ্দিন স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইসলামপুর নেকজাহান পাইলট স্কুলের শিক্ষক শামসুল হুদা (মমিন মাস্টার)। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিশিষ্ট শিক্ষানুরাগি-দুরমুঠ ইউপি’র সাবেক চেয়ারম্যান একেএম বদিউজ্জামান খান বাদল। অনুষ্ঠান উদ্বোধন করেন-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক আক্রামুজ্জামান টুকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মানবত ও আদর্শ সমাজ গঠনে আমরা এবং জালাল উদ্দিন কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা জালাল উদ্দিন শেখ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, ক্যাপ্টেন অব. রফিকুল ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান, কবি মুক্তি আল মাহমুদ খান, হিকমত আলী মেম্বার এবং কবি ওমর পাঠান প্রমুখ।